1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত
১০৫

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘি উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক সমিতি উদ্যোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

 

গত সোমবার (৩ আগস্ট) বেলা ১২টায় আদমদীঘি দলিল লেখক সমিতির কার্যালয়ে দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

 

আরো বক্তব্য রাখেন, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মেহেদী হাসান,দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম মন্ডল, আতোয়ার হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার দলিল লেখক সমিতির সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর