1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬৮

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘিতে শ্বশুর বাড়িতে পুকুর লিজ নিয়ে মাছচাষ পুকুরে বৈদ্যুতিক পাম্পে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তাকে বাঁচাতে গিয়ে নারীসহ অপর ৫জন আহত হয়েছেন। গত শনিবার (০১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর সরদারপাড়ায় এ ঘটনাটি ঘটে।

 

মৃত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে এবং হাউসপুর গ্রামের রিয়াজু সরদারের জামাই।মৃত মিজানুর রহমানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহতরা হলো, হাউসপুর সরদারপাড়ার মতিউর রহমান খোকন (৩৫) তার মা হাসিনা বেগম (৫৫), শহিদুল ইসলাম (৪৫) তার স্ত্রী সাইফোন বেগম (৩৬), জুয়েল সরদার (৩৫)। আহতরা আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধিন হয়েছে।তাদের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসক জানান।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিযনের হরিমারা গ্রামের মিজানুর রহমান দুপচাঁচিয়া পৌরসভায় চাকুরি করেন। চাকুরির পাশাপাশি তার শশুর হাউসপুর গ্রামের রিয়াজু সরদারের শরিকদের কটার নামক পুকুর লিজ নিয়ে মাছচাষ করতো।ওই পুকুরের চাষ করা মাছ বিক্রির উদ্দেশ্যে পুকুর পানি কমে মাছ ধরার জন্য গত শুক্রবার রাতে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি সেচ দেয়।

 

পরদিন শনিবার (১ আগষ্ট) সকাল ৭টায় বৈদ্যুতিক সংযোগ চালু থাকা অবস্থায় পুকুরের পানিতে নামে মিজানুর রহমার বিদ্যুতায়িত হয়।তাকে বাঁচাতে গিয়ে অপর নারীসহ ৫জন আহত হয়। এরমধ্যে মিজানুর রহমানকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভতি করার পর বেলা ১১ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় পুলিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

বিডি/ নিউজ //বাংলা ২৪/ ডটকম 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর