1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে অধিক দামে সার বিক্রয়:  ৩ ব্যবসায়ীকে জরিমানা

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত
৭৪
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ​শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.  মনিরুজ্জামান। অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় সাহেবগঞ্জ বাজারের ‘কনক মনি বীজ ভাণ্ডার’-এর মালিক মো. আব্দুল কুদ্দুসকে ২০ হাজার টাকা, জয়সাড়া বাজারের সার ব্যবসায়ী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং হাবিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ​অভিযান পরিচালনাকালে আত্রাই থানার পুলিশ সদস্য, সহকারী প্রশাসনিক অফিসার মো. আহসান হাবিব নাঈম প্রমুখ।
​উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি অব্যাহত রয়েছে। নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে কিংবা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর