1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত
৩১

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদের মৎস্য ভান্ডার খাত নওগাঁর আত্রাই উপজেলার বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার আটটি স্থানে মোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুর, নৈদিঘীর গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর, মাগুরা-আকবরপুর আদর্শ গ্রামের পুকুরসহ বিভিন্ন জলাশয় ও নদী রয়েছে।

আরও পড়ুন 

আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার খাদ্য গুদামসংলগ্ন ঘাটে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকছুদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এ সময় অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, দেশীয় অনেক মাছের প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। জলাশয় ও নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, দেশীয় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত আত্রাই উপজেলায় একটি মৎস্য ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশীয় মাছ সংরক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর