1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

 

 

নাজমুল হক নাহিদ , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ফেরদৌস ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন দিনমজুর ফেরদৌস। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, তার পুরো ঘর লেলিহান শিখায় জ্বলছে। প্রতিবেশীরা ততক্ষণে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ। ঘরের টিনের চালা, টেলিভিশন, হাঁড়ি-পাতিল, জমানো ধান-চাল এবং নগদ ২০ হাজার টাকাসহ ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

আবেগপ্লুত কণ্ঠে ফেরদৌস বলেন, পরনে যে কাপড়টা আছে, এটা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। আজ রাতে রেঁধে খাওয়ার মতো একমুঠো চালও অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি আরও বলেন, নিজস্ব কোনো জমিজমা না থাকায় দিনমজুরি করেই চরম কষ্টে সংসার চালিয়ে আসছিলেন। এ অবস্থায় মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারি মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তিনি।

 

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং কিছু শুকনো খাবার প্রদান করা হয়েছে। অন্যদিকে আত্রাই থানার (ওসি) মো. মাহাবুব আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর