1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধা ত্বরান্বিত করার লক্ষ্যে ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পুলিশ বা দফাদাররা তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

প্রত্যন্ত অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বাইসাইকেল তাদের চলাচলের পথকে সহজ করবে এবং দাপ্তরিক কাজ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আনবে। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকল গ্রাম পুলিশকে আহ্বান জানাচ্ছি।

 

​বাইসাইকেল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব নাঈমসহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

 

​বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত গ্রাম পুলিশ সদস্যগণ। তারা জানান, এই বাইসাইকেলের মাধ্যমে এখন গ্রামের আনাচে-কানাচে দ্রুত যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ সংগ্রহ করা অনেক সহজ হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর