1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত
৮৯

 

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গায় লাগানো গাছ অবৈধভাবে কাটার অভিযোগে মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল বুধবার (১৯ আগষ্ট ) দুপুরের দিকে উপজেলার ভূ-পাড়া ইউনিয়নের সদুপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ অর্থদণ্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভূ-পাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি জায়গায় লাগানো গাছকাটা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত মিন্টু প্রামানিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, সরকারি জায়গার গাছ কাটার অপরাধে বন আইন দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধায়ায় ঐ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর