1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

ভবানীগঞ্জের চানঁপাড়ায় জনদুর্ভোগ চরমে, সড়ক সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনার দাবি

বাগমারা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চানঁপাড়া মহল্লায় একটি বেহাল কাঁচা রাস্তার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী,রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ ডা: আব্দুল বারী সরদারের বাসার কাছেই চানঁপাড়া ই.এস.ডি.ও (এনজিও) অফিসের পূর্ব পাশে ভবানীগঞ্জ-আত্রাই প্রধান সড়ক থেকে পূর্বদিকে পৌরসভার একটি রাস্তা রয়েছে।

 

আব্দুর রহমানের বাড়ি থেকে মোঃ জালালের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ রাস্তার এই অংশটি এখনো কাঁচা রয়ে গেছে। ফলে প্রতিদিন এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে যায় এবং কাদার সৃষ্টি হয়। এতে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের যাতায়াতে ভোগান্তি বাড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন অবস্থা চলতে থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাছাড়া এই রাস্তার পাশেই আ: রহমান ও মাষ্টার ইয়ছিন আলীর বাড়ির সামনে রয়েছে একটা ময়লার ভাগাড়।

 

সেখান থেকে পচা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকা বাসী। রাস্তা পাকা করনের পাশাপাশি ময়লার ভাগাড়টি যেন সরিয়ে ফেলার দাবী জানান মহল্লাবাসী। স্থানীয়রা জানান, রাস্তাটি দৈর্ঘ্যে খুব বেশি না হলেও এটি তাঁদের দৈনন্দিন চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র ৩০০ ফুট রাস্তা পাকাকরণ করা হলে এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি বৃষ্টির সময় কাদা ও জলাবদ্ধতাজনিত দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে। জানা গেছে, রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটির বর্তমান অবস্থা যাচাই করা হোক এবং প্রয়োজনীয় সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়া হোক।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন চানঁপাড়া মহল্লার বাসিন্দারা। জনস্বার্থে রাস্তাটি দ্রুত পাকাকরণের মাধ্যমে তাঁদের যাতায়াতের সমস্যা নিরসনে প্রশাসন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর