1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে অনিয়ম: ডিলার গ্রেপ্তার

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত
৪২
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার ও ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।​সোমবার (২৪ আগস্ট) পীরগাছা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
​অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ সংশ্লিষ্ট সূত্র জানায়, গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও সুবিধাভোগীদের চালের পরিবর্তে নগদ টাকা দেওয়ার অভিযোগ পাওয়া যায়, আবার কোথাও নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা।
​সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হয়। তবে অভিযানকালে পীরগাছা বাজারের ডিলার আব্দুর রশিদের ক্ষেত্রে চাল বিতরণ না করেই বিতরণ দেখানো এবং ভুয়া সুবিধাভোগীর তালিকা বা মাস্টার রোল তৈরির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।
​গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে ভুয়া নামের তালিকা তৈরির অপরাধে ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে, চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠা অন্যান্য ডিলারদের কার্যক্রমও খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর