1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নন্দীগ্রামে মার্কেট জবরদখল চেষ্টায় ৭ ব্যাক্তির বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন

পি এম রতন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত
৭২

 

 

পি এম রতন, বিশেষ প্রতিনিধি বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজার এলাকায় লিটন মার্কেট জবরদখল চেষ্টার ঘটনায় ৭ ব্যাক্তির বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন ঘটনার তদন্তকারি পুলিশ কর্মকর্তা নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রাজীব আলী।

 

অভিযুক্তরা হলেন,নন্দীগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের সচিন চন্দ্র রায়ের ছেলে রাজকুমার চন্দ্র রায় (৩৭) চক কড়ই গ্রামের কাবিলের ছেলে মামুন (৪৬)হাটকড়ই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আ: হানিফ (৪৫)হাটকড়ই নওদাপড়া গ্রামের নেপালের ছেলে বিধান চন্দ্র (৫০) মৃত রিয়াজ উদ্দিন জাটুর ছেলে বেলাল (৫৫), গনকপুকুর মাটিহাস গ্রামের মৃত মঙ্গল চরণ রায়ের ছেলে নিত্য চন্দ্র বর্মন (৪২) এবং নিত্য চন্দ্র বর্মনের স্ত্রী রতোশি রানী (৩৫)।


থানা পুলিশের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে হাটকড়ই গ্রামের মৃত সুরেন্দ্র নাথ রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৪৭) গত ৬ আগষ্ট’২৬ তারিখে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরির আবেদন করেন। উক্ত ডায়েরীতে তিনি উল্লেখ করেন, নন্দীগ্রাম থানাধীন ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই মৌজাস্থ হাটকড়ই বাজারে পৈত্রিক সূত্রে ৪০ শতক জমির মালিক হইয়া আরএস খারিজ মূলে ৩৭ শতাংশ জমির খাজনা প্রদান করিয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন।

 

ওই জমির পূর্ব পাশে অবস্থিত জমির মালিক রতোশি রানী তাহার অংশের সম্পত্তি বিক্রয় করেন। রতোশি রাণীর জমির ক্রেতাগণ তাহাদের সাব-কবলা দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তি পূর্ব পাশে ভোগ দখল না করিয়া রতন চন্দ্র রায়ের মালিকানাধীন পশ্চিম পাশের জমির উপর নির্মিত ‘লিটন মার্কেট’ নামের মার্কেটটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে।

 

একপর্যায়ে ৫ আগষ্ট’২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত ব্যাক্তিরা রতন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘লিটন মার্কেট’টি দখল করার চেষ্টা করে। রতন চন্দ্র রায় বাঁধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

 

 

উক্ত ঘটনাটি নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রাজীব আলী সরেজমিন তদন্ত করেন। তদন্ত শেষে তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন উল্লেখ করে প্রকাশ্যে আদালতে বিচারের নিমিত্তে অভিযুক্ত ৭ ব্যাক্তির বিরুদ্ধে গত ৯ আগস্ট’২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর