1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় ড্রেন খুঁড়তে গিয়ে মিলল এসএমজি’র ৩৩৪ রাউন্ড গুলি

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
৫৯

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের সাতমাথা এলাকায় ড্রেন পুনর্নির্মাণের সময় মাটি খুঁড়ে এসএমজি (সাবমেশিন গান) এর ৩৩৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের ড্রেন পুনর্নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। কাজ চলাকালীন ড্রেনের তলদেশের মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ গুলির স্তূপ দেখতে পান তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিকাদারকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো নিজেদের হেফাজতে নেয় এবং গণনা করে মোট ৩৩৪ রাউন্ড এসএমজি গুলি পাওয়া যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ammunition-এর অংশ হতে পারে এগুলো। এছাড়া স্থানীয়দের অনেকে ধারণা করছেন, মুক্তিযুদ্ধের সময় জিলা স্কুল চত্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প থাকায় গুলিগুলো সেসময়েরও হতে পারে।

​পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গুলিগুলোর সুনির্দিষ্ট বয়স ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর