1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় হাফেজ হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত
২৫

রায়হানুল ইসলাম,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক তৌফিকুর রহমান এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বি।এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন-আশিক,শাকিল ও মতিন।রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া সদরের কৈপাড়া এলাকায় হাফেজ রাকিবুল হাসান হৃদয়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন সাদ্দাম হোসেন স্বাধীন ও তার সহযোগীরা।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার একপর্যায়ে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবাকেও ছুরিকাঘাত করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফেজ হৃদয়।

এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ পাঁচজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এস এম মাসুদুর রহমান জানান, সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেছেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর