1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত
২৩

 

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা  প্রতিনিধি: বগুড়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোয়াদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার খান্দার এলাকার নীলসাগর পুকুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি মো. কালামের একমাত্র ছেলে এবং সে স্থানীয় ঠনঠনিয়া নূরুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।

আরও পড়ুন 

লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সহপাঠী তানিম ও রাকিবের সঙ্গে খেলা শেষে নীলসাগর পুকুরে গোসল করতে নামে সোয়াদ। একপর্যায়ে সে পানির গভীরে তলিয়ে যেতে থাকলে বন্ধুরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, শিশু মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন, তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর