1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির ৬০ বছর কারাদণ্ড

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

​

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:  ​বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার আড়োয়া (আবাসন) এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১৫ মার্চ ছয় বছর বয়সী শিশু মোছা. মরিয়ম খাতুন এবং সাত বছর বয়সী শিশু মোছা. রিয়ামনিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ​দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। ​প্রথম মামলা: ছয় বছর বয়সী শিশু মরিয়ম খাতুনকে ধর্ষণের দায়ে নুর ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​দ্বিতীয় মামলা: সাত বছর বয়সী শিশু রিয়ামনিকে ধর্ষণের দায়ে তাকে পৃথকভাবে আরও এক মেয়াদে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ​আদালতের রায়ের নির্দেশনা অনুযায়ী, আসামির দুটি যাবজ্জীবন সাজা পরপর কার্যকর হবে। অর্থাৎ, প্রথম যাবজ্জীবন সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় সাজা কার্যকর শুরু হবে।

এছাড়া, দণ্ড থেকে আদায়কৃত মোট ১ লাখ টাকার জরিমানার সমস্ত অর্থ দুই ভিকটিম শিশুর মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারক।​রায় ঘোষণার পর আদালত থেকে জারি করা সাজা পরোয়ানা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত নুর ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর