1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাঃ সম্পাদকসহ দুই জনের মৃত্যু

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত
১০১

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় পৃথক সময়ে মো. বেলাল উদ্দিন শেখ এবং বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক স্বাধীন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম লেনের নিবাসী এবং মরহুম দুদু মিয়ার সুযোগ্য প্রথম সন্তান মো. বেলাল উদ্দিন শেখ ইন্তেকাল করেছেন। সোমবার, ১০ আগস্ট সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে স্ট্রোকজনিত কারণে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে চকসূত্রাপুর এলাকাসহ পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অপরদিকে ​বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক স্বাধীন আহমেদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তিনি সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ বাদ আছর মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।​

তাঁর মৃত্যুতে ব্যবসায়ী মহলে ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। ​মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর