1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত
৪৯
বগুড়া জেলা প্রতিনিধি: ​বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুর (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার আইভি খাতুন নুপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেনের মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
​পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর বগুড়া সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সুনির্দিষ্টভাবে আত্মগোপনে থাকা পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা ও নাশকতার পরিকল্পনা এবং কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ।
পরবর্তীতে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আসামির বিরুদ্ধে নাশকতা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি/ নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর