1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ইয়েস বিডির ৫ম বছর পদার্পণ উপলক্ষ্যে নতুন অফিস উদ্বোধন

পি,এম রতন, বগুড়া
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত
৬২

 

 

পি এম রতন,বগুড়া বিশেষ প্রতিনিধি : বগুড়ায় ইয়েস বিডির নতুন অফিস উদ্বোধন,শিক্ষার্থী ও উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী আয়োজন বগুড়ায় নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ইয়েস বিডি পঞ্চম বছরে পদার্পণ করেছে।এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) শিক্ষার্থী ও উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।

 

শনিবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ইয়েস বিডির নতুন কার্যালয়ে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইয়েস বিডির চেয়ারম্যান প্রকৌশলী মো. ফজলুল বারী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘টাইম অ্যান্ড মানি ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন ইয়েস বিডির উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নজরুল ইসলাম।সভাপতিত্ব করেন ইয়েস বিডির চেয়ারম্যান প্রকৌশলী মো. ফজলুল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইয়েস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ মুহা. মাহমুদুর রহমান।বক্তব্য দেন ইয়েস বিডির পরিচালক সেলিনা আক্তার চম্পা ও পরিচালক (ফাইন্যান্স) মো.তাসাদ্দুক হুসাইন।

 

এ সময় ক্যাম্পাস টু ক্যারিয়ার কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থী মনিরুল ইসলাম লাবিব। ইয়েস বিডির ফাউন্ডার ও সিইও জাকারিয়া চৌধুরী ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন পরিচালনা করেন।শিক্ষার্থী মুরশিদা খাতুন মিথিলা ও রেজওয়ানুল ইসলাম রাহির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান সিঙ্গার ও বেকোর প্রতিনিধিরাও বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে।

 

 

এদিকে বিকেল ৫টায় ইয়েস বিডির পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে উদ্যোক্তাদের অংশগ্রহণে কেক কাটা হয়।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিশারী ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর এবং ইয়েস বিডির অ্যাডভাইজার ড. মো. আব্দুস সালাম।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়েস বিডির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল বারী। স্বাগত বক্তব্য দেন ইয়েস বিডির উপদেষ্টা অধ্যাপক মো. খলিলুর রহমান।এ সময় বক্তব্য দেন শাহানা ইয়াসমিন লাকি,রেজাউল করিম রাজু ও ইয়েস বিডির পরিচালক সেলিনা আক্তার চম্পা।

 

 

পরে ইয়েস বিডির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও জাকারিয়া চৌধুরী।সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

বক্তারা বলেন, শিক্ষাজীবনে একাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ একজন শিক্ষার্থীর দক্ষতা,আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ক্যাম্পাস টু ক্যারিয়ার কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইয়েস বিডি কাজ করে যাচ্ছে।

 

 

বিডি নিউজ বাংলা২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর