রায়হানুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৩ আগষ্ট রবিবার সদর উপজেলার ফাঁপড় ইউনিয়ন ও নিশিন্দারা ইউনিয়নে পৃথকভাবে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ফাঁপড় ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন ফাপর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার সুলতানা শামীম। এ সময় পাতিতাপাড়ার ডিলার হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
অপরদিকে, নিশিন্দারা ইউনিয়নে ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। কার্যক্রমের সময় ডিলার আতাউর রহমান টুকু এবং ইউপি সদস্য মোজাফফর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের এই জনবান্ধব কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও ডিলারগণ সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা করছেন, যা থেকে এলাকার কার্ডধারী নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন।