1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত
৫৫
রায়হানুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় একটি পণ্যবাহী ট্রাক ও মাছবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।নিহতরা সবাই পিকআপের আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
​শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বউবাজার (কাজীপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত বাকি তিনজন হলেন পিকআপের চালক, হেলপার এবং অপর এক মাছ ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের একটি পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে ব্যবসায়ীরা নওগাঁয় গিয়েছিলেন।নওগাঁয় মাছ বিক্রি শেষে পিকআপটি পুনরায় ময়মনসিংহের দিকে ফিরছিল। পথিমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়কের বউবাজার এলাকায় পৌঁছালে পিকআপটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
​সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই চালক, হেলপারসহ চারজন নিহত হন।খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থেকে মরদেহগুলো উদ্ধার করেন।
এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, নিহত লুৎফর রহমানের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক ট্রাকচালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।
বিডি/ নিউজ / বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর