1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার এনসিপি নেতা তানভীর

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫৩

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় আনা হচ্ছে। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

জানা গেছে, গত রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পাশাপাশি ওই পোস্ট জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করা হয়। বিষয়টি বিএনপির নেতাকর্মীদের নজরে এলে দলীয় ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

এর আগে গত শুক্রবার সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। অভিযোগ অনুযায়ী, সেই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। পরে ব্যাপক সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পর তানভীর আরেকটি পোস্ট দিয়ে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। একই দিন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

এদিকে গ্রেপ্তারের পর তানভীরকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর