1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ কন্যাশিশুর মৃত্যু

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত
৪৯

 

 

 

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো, ফুপাতো ও চাচাতো বোন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো চর চাকলা গ্রামের মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।

 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হালিম হামাদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

 

স্থানীয়রা জানান, চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির মৌসুমে পদ্মার পানি প্রবেশ করায় নদীটি পানিতে ভরে ওঠে। বছরের অন্যান্য সময়ে এখানে তেমন পানি থাকে না। তখন নদী ও আশপাশের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মরা নদীটিতে পানি বেড়েছে।

 

শুক্রবার দুপুরে পাঁচ শিশু সেখানে গোসল করতে নামলে স্রোত ও গভীর পানিতে তলিয়ে যায়। শিশুরা পানিতে ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারে তৎপর হন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর