1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে সামরিক মর্যাদায় সেনাসদস্য রিফাতের দাফন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত
১৭

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে রাজশাহীতে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে সামাজিক ও সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন 

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার

 

এর আগে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে সেখান থেকে সড়কপথে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি বিন্দারামপুরে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং পরিবারের সদস্য ও হাজারো মানুষের অংশগ্রহণে বাদ যোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাবশত গোলা বিস্ফোরণে সৈনিক তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য নিহত হন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে রিফাতের মা মারা যান। এবার মাত্র ২৮ বছর বয়সে ছেলেকে হারিয়ে শোকে নির্বাক হয়ে পড়েছেন তার বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে তাসনিম রিফাত স্ত্রী ও আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর