নিজস্ব প্রতিবেদক : ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাকিবুল হাসানকে আদালতে নেওয়া হচ্ছে। তবে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে কি না, তা সংবাদ লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশ ও বিভিন্ন বাহিনীকে নিয়ে বক্তব্য শোনা যায়।তবে অডিওটি নিজের নয় দাবি করে রাকিবুল হাসান বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর এখন তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।