1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
৫২

 

 

 

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

 

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হলো। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচনে প্রার্থী ছিলেন দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় ভোটের সংখ্যার দিক থেকে শুরু থেকেই মির্জা ফখরুলের জয় অনেকটা নিশ্চিত ছিল। তবে দুই প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ করা হয়।

 

ভোট শুরুর আগে সংসদে উপস্থিত হন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। সিইসি এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও ভোট দেওয়ার নিয়ম সংসদ সদস্যদের অবহিত করেন।সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালট গ্রহণ করে নির্ধারিত নিয়মে প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করেন এবং সংসদের মাঝামাঝি স্থানে রাখা ব্যালট বাক্সে ভোট দেন।

 

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দেন। এরপর বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় বিএনপির সংসদ সদস্যদের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্যরাও ভোট দেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা ভোট দেন।

 

ভোট শেষে সংসদ সদস্যদের অনেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মির্জা ফখরুলও বিরোধীদলীয় সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হয়। গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। সিইসি এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর