কারিমুল হাসান, ধুনট বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা সদর ও গ্রামীন জনপদে দিনদিন বেড়েই চলছে ব্যাটারী চালিত নিয়ন্ত্রনহীন ইজিবাইক। ইজিবাইক চালানো অনকেটা সহজ হওয়ায় প্রশিক্ষন ছাড়াই চালক হিসেবে ব্যবহার করেন অনেকে। অনেকে আবার ইজিবাইকের ধারন ক্ষমতার বাহিরে মালামাল বোঝাই করে যাত্রাপথে দূর্ঘটনার কবলে পড়ে। প্রতিনিয়ত এমন দুর্ঘটনার কবলে পড়ছে অনকে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্ঘটনার কবলে পড়ে ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক এম.এ. রাশেদ।
জানা যায়, সাংবাদিক এম.এ. রাশেদ মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে মালামালবোঝাই একটি নিয়ন্ত্রনহীন ইজিবাইক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ফলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। দুর্ঘটনায় গুরুতর কাটা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা করেন।
উপজেলার সাংবাদিকগন, পরিবারসহ স্থানীয় অনেকে সড়ক দুর্ঘটনায় আহত এম.এ. রাশেদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং অনিয়ন্ত্রিত ইজিবাইক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের এগিয়ে আসা জরুরী বলেও মন্তব্য করেন অনেকে।