1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

ধুনটের অলিতে-গলিতে আলোর ফেরিওয়ালা “কারেন্ট থাকলেও জ্বলে, না থাকলেও জ্বলে”

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পঠিত
১০৮

 

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বিদ্যুৎ বিভ্রাটের দাপটে যখন সন্ধ্যার পর বগুড়ার ধুনট উপজেলার জনপদে নেমে আসে অন্ধকারের চাদর, ঠিক তখনই অন্ধকার ভেদ করে অলিগলি মাতিয়ে ঘুরে বেড়াচ্ছে আলোর ফেরিওয়ালা। অটোরিকশা কিংবা ভ্যানে সাজানো বাহারি বৈদ্যুতিক বাতি সমাহার নিয়ে হাত মাইকে ভেসে আসতে থাকে অভিনব ডাক “কারেন্ট থাকলেও জ্বলে, না থাকলেও জ্বলে- মাত্র একশ টাকা।”

 

আলোর এই ডাকটিই যেন বিদ্যুৎহীন মানুষের ক্লান্ত মনে একটুখানি আশার প্রদীপ। মাইকের কণ্ঠ শুনেই কৌতূহলী মানুষ ভিড় করছেন ফেরিওয়ালাদের চারপাশে। কেউ কেউ একশ টাকার বিনিময়ে কিনে নিচ্ছেন রঙ-বেরঙের এসব এসি/ডিসি বৈদ্যুতিক বাল্ব। বিদ্যুতের অনিয়মিত আসা-যাওয়ার এই দুঃসময়ে “না থাকলেও জ্বলে” ক্ষণস্থায়ী এই প্রতিশ্রুতিই যেন ক্রেতাদের চোখে স্বস্তির আলো ছড়িয়ে দেয়।

 

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাহারি মোড়কে মোড়ানো ও আকর্ষণীয় প্রচারণায় বিক্রি হওয়া এসব বাল্বের অনেকগুলোই এক থেকে দুই দিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। শত টাকায় কেনা আলো নিভে যাচ্ছে অল্প কদিনেই। ফলে স্বস্তির আশায় কেনা সেই আলোই পরিণত হচ্ছে হতাশার কারণ। কম দামের পণ্য কিনেও আর্থিক ক্ষতির বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে।

 

স্থানীয়দের ভাষ্য মতে, বিদ্যুৎ বিভ্রাট ও সংকটময় পরিস্থিতির সুযোগকে পুঁজি করে একশ টাকার এসব বৈদ্যুতিক পণ্যের চলছে জমজমাট ব্যবসা। “কারেন্ট থাকলেও জ্বলে, না থাকলেও জ্বলে” কথার জাদুতে ক্রেতা আকৃষ্ট হলেও পণ্যের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, নিম্নমানের পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের পকেট থেকে প্রতিদিনই হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা।

 

একজন ভুক্তভোগী ক্রেতা বলেন, বিদ্যুৎ না থাকলেও ঘর আলোকিত থাকবে এই আশায় বাল্বটি কিনেছিলাম। কিন্তু এক-দুই দিন পরই আলো নিভে গেল। এখন মনে হচ্ছে, একশ টাকার আলো নয় বরং আফসোসই কিনেছি। একদিকে ধুনট উপজেলার পথে পথে আলোর ফেরিওয়ালাদের অদ্ভুত দৃশ্য, আরেক দিকে বিদ্যুতের অনিশ্চিত আলো-আঁধারি লুকোচুরি খেলা। সব মিলিয়ে বাস্তবতা নিরিখে নির্মমতায় জীবন পার করছে সাধারন মানুষ।

 

সচেতন মহল মনে করেন. বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে নিম্নমানের বৈদ্যুতিক পণ্য বিক্রি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।একই সঙ্গে ক্রেতাদেরও পণ্য কেনার আগে এর মান, কার্যকারিতা ও স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার জরুরী বলেও মনে করেন। আলো বিক্রির এই অভিনব ফেরিওয়ালারা হয়তো অন্ধকারে ক্ষণিকের স্বস্তি দিচ্ছে, কিন্তু নিম্নমানের পণ্যের কারণে সেই স্বস্তির আলো যখন দুদিনেই নিভে যায়, তখন প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি আলো বিক্রি হচ্ছে নাকি অন্ধকারের সুযোগে বিক্রি হচ্ছে মানুষের আশা?

 

স্থানীয় এক ইলেক্ট্রনিক্স মেকানিক্স বলেন, এধরনের সস্তাপন্য ব্যবহার করা উচিত নয়। কেননা, এসকল বাল্ফ গুলো খুবই নিম্নমানের যা দ্রুত নষ্ট হয়। এছাড়া যেকোন সময় মারাত্ব দূর্ঘটনার মত ঘটনাও ঘটতে পারে কোন সময়। তাই সমাজের সবারই সচেতন হওয়া উচিত।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর