কারিমুল হাসান, (ধুনট) বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ে কে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি নাজমুল হক এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জিএম সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন পিস্টন ও অভিভাবক সদস্য জিয়াউর রহমান।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, যুবদল নেতা শিমুল খান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) আল মামুন, ছাত্রদল নেতা জিহাদ হাসান ও জিসান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।