1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

দুপচাঁচিয়ার তালোড়ায় চক্ষু শিবির অনুষ্ঠিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৫৫

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এবং সমাজ সেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থ রোগীদের দিন ব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১৫ আগস্ট শনিবার সকালে তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন তালোড়া পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম।

 

এসময় তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোখলেছুর রহমান, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী দুলাল, মেহেদী হাসান চৌধুরী শরীফ, বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনসহ মোস্তাফিজুর রহমান, জানে আলম চৌধুরী পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।এ চক্ষু শিবিরে প্রায় শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দেয়া হয়।

 

চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া মিশন হাসপাতালের অফথালমিক প্যারামেডিক্স দিলীপ মারান্ডী রজত। চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে ছানিপড়া রোগী শনাক্ত করেন। এসব ছানিপড়া রোগীদের বগুড়া মিশন হাসপাতালে সল্প মূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর