1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত
২৬

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর থানার সেউজগাড়ী রেলকলোনী এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাগর(২৭) ওরফে কিশোর সগর ওরফে নাংড়া সাগর ও গাবতলী উপজেলার কৈঢোপ উত্তর পাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে মাসুদ রানা(৩০)। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-তালোড়া সড়কের পদ্মপুকুর বধ্যভূমি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

থানা সূত্রে জানা যায়, গত ১৫সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে দু’টায় দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পদ্মপুকুর বধ্যভূমি এলাকায় ফাঁকা জায়গায় ১০/১২জনের ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় থানা পুলিশের টহলদল টের পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। এসময় দুইজন ডাকাতকে পুলিশ আটক করে এবং অন্যান্যরা পালিয়ে যায়।

 

আটকৃত ডাকাতদের কাছ থেকে ধারালো হাসুয়া, চাকু, কাটার সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ১১টি চুরি মামলা ও ৪টি মাদক মামলা রয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর