অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : এবার এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার দুপচাঁচিয়ায় ১০৬জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৪টি কেন্দ্রের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ৫’শ ১২জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮’শ ৫৩জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর ১’শ ৬জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৬.৪১%।
এদিকে এবারও ফলাফলে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে এবার ১’শ ৬০জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১’শ ৫৮জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে অসামান্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৮.৭৫%।
বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল বলেন, দক্ষ পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে এ ধরনের ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এ ভালো ফলাফলের পাশাপাশি তারা যেন আগামীতে ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও এসএসসি(ভোকেশনাল) বিভাগ হতে ১’শ ২১জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১’শ ৪জন পরীক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৮৫.৯৫%। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অর্ধীনে ৫’শ ৫৯জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২’শ ৯জন। পাশের হার ৩৭.৩৮%।