1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

দুপচাঁচিয়ায় এখনও অনেক গ্রামে গোবরের ঘুঁটে দিয়ে চলছে রান্নার কাজ

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: এলজিপি সিলিন্ডার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং খড়ি-কাঠের সংকটের এই সময়ে সূদুর গ্রামাঞ্চলে রান্নার বিকল্প ও সাশ্রয়ী মাধ্যম হিসাবে টিকে রয়েছে ঐতিহ্যবাহী শুকনো গোবর বা ঘুঁটে ও লাকড়ি। পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই জ্বালানি গ্রামীণ গৃহবধুদের কাছে এখনও উন্নতম জনপ্রিয় পছন্দ।

 

সরেজমিনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়ে গ্রামীণ নারীরা। গোয়াল ঘর থেকে গোবর সংগ্রহ করে এর সাথে ধানের তুষ (কুঁড়া) বা বিচালি মিশিয়ে তৈরী করে বিশেষ এই লাকড়ি। কেউ কেউ পাটকাঠি বা বাঁশের কঞ্চিতে গোবর মেখে লম্বা আকৃতির লাকড়ি বানায়। আবার কেউ কেউ হাতের তালুতে শুধু কাঁচা গোবর গোল বা চেপ্টা চাকতির মতো তৈরি করে রোদে শুকায়। পাঁচ থেকে ছয় দিন কড়া রোদে শুকানোর পর এগুলো রান্নার জ্বালানির উপযোগী হয়। তবে সনাতন ধর্মালম্বীর লোকজন বসবাসরত গ্রামে এই ঘুঁটের প্রচলন বেশি দেখা যায়।

 

উপজেলার ফেঁপিড়া গ্রামে বিশাখা রানী ও নিয়তি রানী জানান এখন বাজারে সবকিছুর দাম চড়া। সিলিন্ডার গ্যাস কেনার সামর্থ্য আমাদের মতো সাধারণ মানুষের নেই। নিজ বাড়ির গোবরের ঘুঁটেতে রান্না করলে কোন খরচ নেই। আর ধোঁয়াও তুলনামূলক কম হয়। ভাতের চালও খুব সুন্দর ফোটে। পরিবেশবিদ ও কৃষি গবেষকদের মতে, শুকনো গোবর একটি নবায়নযোগ্য এবং কার্বন-নিউট্রাল জ্বালানি উৎস। এটি পোড়ালে ক্ষতিকর রাসায়নিক গ্যাস নির্গত হয় না এবং এর অবশিষ্ট ছাই পরবর্তীতে জমিতে উৎকৃষ্ট জৈবসার হিসাবে ব্যবহৃত হয়। ক্ষতিকারক প্লাস্টিক বা টায়ার পোড়ানোর চেয়ে গোবরের ঘুঁটে ব্যবহার পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক বেশি কার্যকর।

 

বর্তমানে গ্রামাঞ্চলের চাহিদা মিটিয়ে এই শুকনো গোবর বা ঘুঁটে ও লাকড়ি বাণিজ্যিকভাবেও বিক্রি হচ্ছে। অনেকে গোবরের লাকড়ি তৈরি ও বিক্রি করে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন। যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও কার্যকারিতা ও সাশ্রয়ী গুণের কারণে গোবরের এই প্রাকৃতিক জ্বালানি গ্রামীণ রান্না ঘরে আজও সগৌরবে টিকে রয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর