শোক সংবাদ
অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও তালোড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল (৬৮) গত ৫ অক্টোবর সোমবার রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটে অসুস্থজণিত কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন- (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি তালোড়া পৌরসভা সরঞ্জাবাড়ি মহল্লার মৃত এবাদত আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্বীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬ অক্টোবর মঙ্গলবার বাদ যোহর জানাজার নামাজ শেষে তাঁর গ্রামের বাড়ি সরঞ্জাবাড়ি মহল্লায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।