1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

দুপচাঁচিয়ার বিয়াম ল্যাবরেটরি স্কুলের ২ শিক্ষকসহ ৩ জন জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত দক্ষতা এবং সততার স্বীকৃতি স্বরূপ বগুড়া জেলার দুপচাঁচিয়ার তারাজুন মোকছেদিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (বাংলা) আব্দুস সালাম সরদার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক (ইংরেজি) জুলফিকার আলী গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোসলিম উদ্দিন খাঁ জেলা ও উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে শিক্ষাগত যোগ্যতা, পাঠদানের অভিনবত্ব, গবেষণা কর্ম, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন যাচাই-বাছাই শেষে তাঁদেরকে জেলা পর্যায়ের গুণী শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়। একান্ত আলাপচারিতায় সহকারি অধ্যাপক আব্দুস সালাম সরদার তাঁর এই কৃতিত্বের জন্য মাদ্রাসার গভণিং বডি, অধ্যক্ষ ও সহকর্মীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

অপরদিকে জুলফিকার আলী তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জন করায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডি, অধ্যক্ষ, সহকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবক মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক প্রতিক্রিয়ায় গুণী প্রভাষক জুলফিকার আলী বলেন, যে কোন কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি আমার প্রতিষ্ঠান এবং সকল শিক্ষার্থীর। আমি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের সহজ ও আধুনিক পদ্ধতিতে শিক্ষায় সমৃদ্ধ করতে আরও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।

 

তিনি তাঁর এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলায় গুণী শিক্ষক হিসাবে মনোনীত হয়েছেন কলেজ স্তরে দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, মাদ্রাসা স্তরে তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক আশরাফুল আলম পলাশ, প্রাথমিক স্তরে ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর