1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

দুপচাঁচিয়ায় সাবেক মেয়র আ’লীগ নেতা বেলালের মায়ের মৃত্যু : প্যারোলে চার ঘণ্টার মুক্তি

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার সহসভাপতি ও দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনের মা সফুরা বেগম(১০০) বার্ধক্যজণিত কারণে ১০অক্টোবর শনিবার দুপুর ১টা ২০মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…… রাজিউন)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার পাইকপাড়া মহল্লার মৃত ছইমুদ্দিন প্রামানিকের স্ত্রী। মৃত্যুকালে তিনি ২ছেলে, ৪মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

১১অক্টোবর রোববার বেলাল হোসেন ৪ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাদ যোহর নিজেই তাঁর মায়ের জানাজা পড়ান। জানাজা ও দাফন শেষে পুনরায় তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। বেলাল হোসেন ২০২৪সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হামলা ও নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর