1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আনিছুল ইসলামের বিদায় সংবর্ধনা

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

 

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন স্যারের পিআরএল এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২অক্টোবর সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজু আহমেদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম।

 

বিদায়ী অতিথির বক্তব্য রাখেন আনিছুল ইসলাম লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন নবী, উপজেলা শিক্ষার মানন্নোয়ন ফোরামের সদস্য আজিজুল হক, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাক মন্টু, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুদেব কুন্ডু, শিক্ষার্থী আজিজুল হক, দেওয়ান যীবা তাসনিয়াহ প্রমুখ।

 

বক্তারা বিদায়ী শিক্ষক আনিছুল ইসলাম লিটন স্যারের কর্মময় জীবনীর ওপর আলোকপাত করে বলেন, তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মানোন্নোয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাঁর এ অবদানের কথা বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী অতিথির বক্তব্যে আনিছুল ইসলাম লিটন স্যার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শিক্ষার মান আরও উন্নত করতে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, স্কাউটস দল, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর