1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

দুপচাঁচিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
৫৯

 

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার রঘুশারদিঘী এলাকা থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা এ চালগুলো জব্দ করেন।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে কি না, তা তদারকির জন্য ডিলার আব্দুল হাই এর রঘিশাদিঘী পযেন্টে পরিদর্শনে যান। এ সময় তাকে দেখে অসাধু ব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই চাল উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সঙ্গে পরামর্শ করে জব্দকৃত চাল তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল যাতে কোনোভাবেই অবৈধভাবে বেচাকেনা বা পাচার না হয়, সে বিষয়ে ভবিষ্যতেও নজরদারি অব্যাহত থাকবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর