1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

দুপচাঁচিয়ায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
৫৮

 

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল বগুড়ার আয়োজনে ও দুপচাঁচিয়া প্রেসক্লাবের সহযোগিতায় সাধারণ ও দুঃস্থ রোগীদের ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২৪আগস্ট সোমবার সকালে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।

 

এসময় সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক তালুকদার কাজল, যুবদল নেতা আশরাফুল আলম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু এমরান হোসেন প্রমানিক, টিএমএসএস এর সেক্টর প্রধান একরামুল হক, সাবেক জোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম, উপজেলা মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা বিসিডিএস এর সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

 

সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পে মেডিসিন, চক্ষু ও ডেন্টাল সহ ৮টি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা দেন ও রোগীদের মাঝে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর