1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত
৩৪

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
‎​লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।


‎শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ​হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম (৫০),  একই উপজেলার সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।

‎​
​প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকটি সজোরে চাপা দেয়। ধাক্কা দেওয়ার পর ট্রাকটি অটোরিকশাটিকে ছেঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায় এবং সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে গিয়ে সজোরে ঢুকে পড়ে।

 

এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং শোরুমের ভেতরে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত ও উদ্ধার কার্যক্রম এসময়  অটোরিকশায় থাকা এক নারীসহ অপর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

‎​
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর