1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে ৯০ জন ওমরাহ হজ যাত্রীকে ওমরাহ পালনের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত
১২৪




জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক ৯০ জন ওমরা হজ যাত্রীকে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা এলজিইডি হলরুমে ‘আল আকসা হজ অফিস’র আয়োজনে এবং হজ যাত্রী হাজি কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার বাস্তবায়নে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আল আকসা হজ অফিসের জেলা ডাইরেক্টর আলহাজ্ব মো. এমদাদুল হক সাদ্দাম। তিনি ওমরাহযাত্রীদের পবিত্র ওমরাহ পালনের বিভিন্ন নিয়মকানুন, ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ করা এবং হজের সার্বিক করণীয় ও বর্জনীয় বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।


‎আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর এই ৯০ জন সৌভাগ্যবান ওমরাহ যাত্রী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে লালমনিরহাট থেকে যাত্রা শুরু করবেন। যাত্রার আগে যেন প্রতিটি যাত্রী সঠিকভাবে ওমরাহর বিধিবিধান পালন করতে পারেন, মূলত সেই লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণ শেষে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি আসন্ন ওমরাহ  যাত্রীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাদের সফর যেন নিরাপদ ও কবুল হয়, সেই প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় অংশগ্রহণকারী ওমরাহযাত্রীরা এমন সময়োপযোগী ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর