1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব—–দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত
১৫



জিন্নাতুল ইসলাম জিন্না,‎​ লালমনিরহাট জেলা প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই জেলার শিক্ষা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নতি আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাসে লালমনিরহাট সদর উপজেলায় মাদরাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকগণের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

গাছ রোপণের মাধ্যমে ফজের উদ্দিন প্রামাণিক ফাউন্ডেশনের পথচলা শুরু

‎লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা প্রশাসনিক ত্রুটি সহ্য করা হবে না। সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।

‎​
‎​মন্ত্রী বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ত্রানমন্ত্রী বলেন, মাদকমুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় শিক্ষা প্রশাসনের পাশে রয়েছে। তাই সকল ভয়ভীতি উপেক্ষা করে শিক্ষার মানোন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীন সহ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে উন্মুক্ত আলোচনায় শিক্ষকরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় শিক্ষার মানোন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর