1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি সিরাজুল ও সম্পাদক হামিদুর নির্বাচিত

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত
৫৬

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি:‎ লালমনিরহাট জেলা রেজিস্ট্রার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।শনিবার (৮ আগস্ট) আগামী তিন বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


‎সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সমিতির মোট ১০৫ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎‎​নির্বাচনের প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মোঃ সিরাজুল হক ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হায়দার আলী পেয়েছেন ১৬ ভোট এবং মোঃ আব্দুল লতিফ সরকার মিল্টন পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হামিদুর রহমান ৭৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল আলম পেয়েছেন মাত্র ২৫ ভোট।

‎​নির্বাচনের অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহ-সভাপতি- মোঃ মজিদূল ইসলাম (৪৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক- মোঃ ওবাইদুল ইসলাম রাজু (৪৭ ভোট), ​সাংগঠনিক সম্পাদক- মোঃ লুৎফর রহমান বসুনিয়া লায়ন (৫৫ ভোট), ​দপ্তর সম্পাদক- মোঃ মোশারফ হোসেন মুন (৫৫ ভোট), ​প্রচার সম্পাদক- মোঃ নূর আলম সরকার (৫৭ ভোট), ​কোষাধ্যক্ষ- এস এম শফিকুল ইসলাম লিখন (৫০ ভোট)।

‎‎​এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম রেজা, মোঃ জেকের উল্লা সাজু, মোঃ ওবায়দুল হক রতন এবং মোঃ আইয়ুব আলী। নির্বাচনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা সাব রেজিস্ট্রার মোঃ রাশেদুজ্জামান। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর