1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

‎
‎

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি: ‎বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে এবং রাজস্ব আদায় বন্ধ হলে সরকারি কর্মচারীরা পর্যন্ত বেতন পাবেন না। সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত প্রয়োজনে দলিল লেখকরা না থাকলে মানুষ কার কাছে যাবে?

‎
‎শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে মুক্তমঞ্চে দলিল লেখক সমিতির ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সদর সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‎দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুশিয়ারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক আরও বলেন, আমাদের ৫১৯ গ্রামের দলিল লেখক ভাই ও সাধারণ মানুষগুলো আজ আমাদের সামনে রয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবির কোনো ফলাফল আমরা আনতে পারিনি। আমাদের ফলাফল আনতে হলে বৃহত্তর আন্দোলনে যেতে হবে।

‎
‎তিনি আরও বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের বিভাগীয় সমাবেশের পর কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কলম বিরতিসহ বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় লালমনিরহাটে বাংলাদেশ দলিল লেখক সমিতির আয়োজনে ​সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলার পাঁচটি উপজেলার (সদর, হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ ও আদিতমারী) দলিল লেখক সমিতির শত শত দলিল লেখক ও পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎​সদর দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ন মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান,​ বাংলাদেশ দলিল লেখক সমিতির ও সাংগঠনিক সম্পাদক, জেলা দলিল লেখক সমিতির মোজাম্মেল হক, জেলা দলিল লেখক সমিতির ​সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের,জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি আশরাফুল আলম, ​জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি ও কালীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এটিএম মুসা শামীম, জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল কাশেম।
‎

‎​সমাবেশটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম লিখন। বক্তারা তাদের ৭ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর