1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

‎
‎
‎
‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে জেলা শহরের ব্যস্ততম হাড়িভাঙ্গা এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ৮টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎
‎​সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মামুনুর রশিদ। প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের ফিটনেস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে হাড়িভাঙ্গা এলাকার এ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন রংপুর-বুড়িমারী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশি করা হয়।

 

এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস ও রুট পারমিট না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ৮টি মামলায় ৮ জন চালক বা মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় না নামার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

চালক ও মালিকদের সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি। ‎​স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে চালকদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর