1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে প্রশাসনিক অজুহাতে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা বন্ধ, ফেডারেশন কর্তৃপক্ষের ক্ষোভ

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

 

 

 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: অনুমতি নেওয়া এবং নির্ধারিত ভাড়ার অর্থ পরিশোধের পরও শেষ মুহূর্তে প্রশাসনিক অজুহাতে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। এর আগে, লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

​সংবাদ সম্মেলনে উপজেলা শাখার সভাপতি জহুরুল হকের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।বক্তারা জানান, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজি: নং বি-২২০৯) একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও নিবন্ধিত শ্রমিক কল্যাণমূলক সংগঠন। এটি মূলত নির্মাণ শ্রমিকদের স্বার্থরক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনায় আহত ও অসুস্থ শ্রমিকদের সহযোগিতায় কাজ করে।

 

​কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে তারা জানান, পূর্বনির্ধারিত এই সভার জন্য গত ১৩ অক্টোবর প্রয়োজনীয় ফি জমা দিয়ে জেলা পরিষদ মিলনায়তন বুকিং করা হয় (রশিদ নম্বর: ৮৫৬)। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনও দাখিল করা হয়েছিল। তবে সভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ করেই জেলা পরিষদ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সভাটি না করার নির্দেশ দেয়।

 

​সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব প্রস্তুতি শেষ হওয়ার পর শেষ মুহূর্তে এসে সভা বন্ধ করে দেওয়া শ্রমজীবী মানুষের অধিকারের চরম অবমাননা। জেলার বিভিন্ন দূর-দূরান্ত এলাকা থেকে আসা সদস্যদের কাছে প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক। এ ব্যাপারে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) কর্তৃপক্ষের মতামত নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

​তবে অনুষ্ঠান বন্ধের বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, একই স্থানে বিপরীত আরেকটি পক্ষেরও সমাগমের সম্ভাবনা ছিল। এতে করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গোলযোগ সৃষ্টি হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী তাদের সমাবেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসন থেকে তারা পূর্ব থেকে আনুষ্ঠানিক অনুমতি নেয়নি বলেও তিনি দাবি করেন।

 বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর