1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে তরুণ প্রজন্মের উদ্যোগে ব্যতিক্রমী মাদক ও জুয়া বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

 

​

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: মাদকের ভয়াল থাবায় আজ বিপন্ন দেশের তরুণ সমাজ। যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে লালমনিরহাটে সোচ্চার হয়েছে তরুণ প্রজন্ম। মাদকের বিষাক্ত ছাবল ও সর্বনাশা জুয়ার আগ্রাসন থেকে যুবসমাজকে বাঁচাতে এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মন্ডলেরহাট মৃত্তিঙ্গা বিএম কলেজ মাঠে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য মাদক ও জুয়া বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার মন্ডলেরহাট তরুণ প্রজন্ম’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদক, জুয়া ও সমাজবিরোধীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন। গোকুন্দা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু।

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৃত্তিঙ্গা বিএম কলেজের অধ্যক্ষ এবিএম ফিরাজ সিদ্দিকী আপেল, গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আলতাফ হোসেন রিপন এবং জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল। এ সময় বক্তারা যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

 

​সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মাদক ও জুয়ার কুফলভিত্তিক সচেতনতামূলক নাটিকা। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে ফুটিয়ে তোলা হয় কীভাবে মাদক ও জুয়া একটি সুন্দর পরিবার ও সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে দেয়। নাটকের বার্তা দর্শকদের গভীরভাবে নাড়া দেয় এবং উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে শিক্ষার্থীদের সাধুবাদ জানান।

 

স্থানীয় সচেতন মহল মনে করছে, বর্তমান সময়ে যুবসমাজকে রক্ষা করতে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, বরং এমন সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মের এমন প্রশংসনীয় উদ্যোগ আগামী দিনে মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর