1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৮
আব্দুর রউফ রিপন  নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত রুবেল হক গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান।
এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা সাম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।তবে কোথাও তার কোনো সন্ধান পাননি। আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকি’র আম বাগানের পশ্চিম পাশে রুবেল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক  সুরতহাল প্রতিবেদন অন্তে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সাপাহার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর