1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫১

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তারা হলেন দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ)। সরকারের প্রতিটি সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দিতে এবং প্রতিটি গ্রামের বিভিন্ন সমস্যার তথ্য প্রশাসনকে তাৎক্ষণিক ভাবে অবগত করা ও বাল্য বিয়েসহ মাদক থেকে শুরু করে সকল ভালো-মন্দ কর্মকান্ডের নির্ভরযোগ্য তথ্যের একমাত্র বাহক হিসেবে কাজ করে আসছে এই গ্রাম পুলিশ সদস্যরা। গ্রাম পুলিশরা সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও অবহেলিত। এই অবহেলিত বাহিনীকে যুগোপযোগী করতে সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরও পড়ুন 

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ২ লাখ টাকা জরিমানা

অপরদিকে প্রতিটি ইউনিয়ন পরিষদের সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে ও তথ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে হলে এই গ্রাম পুলিশদের আধুনিক করার কোন বিকল্প নেই। আর গ্রাম পুলিশদের গতিশীল করতে তাদের চলাচলের জন্য একটি বাইসাইকেল খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এই বাহিনীর সদস্যদের আরো আধুনিকায়নের মাধ্যমে সক্রিয় করার লক্ষ্যে প্রতি বছরই সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এমন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ হতে গ্রামপুলিশের পোষাক খাতে বরাদ্দকৃত অর্থ হতে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯৯০জন গ্রামপুলিশের জন্য ক্রয়কৃত বাইসাইকেল সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমিক ভাবে জেলার ১১টি উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের মাঝে যুগোপযোগী বাইসাইকেল প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক টি.এম.এ. মমিন।

 

এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১২টি ইউনিয়নে কর্মরত দফাদার মহল্লাদারদের (গ্রাম পুলিশ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এম.এ. মমিন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীন, সহকারি কমিশনার (ভূমি) মো: নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সারওয়ার কামাল প্রমুখ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর