1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলমান

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত
২৫

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা অভিযানকালে সঙ্গে ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদ জানান এদিন নওগাঁ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনিয়ম এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন 

বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা জারি

অভিযানকালে নিউ ন্যাশনাল ক্লিনিক এবং স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিলো ডিজি (স্বাস্থ্য) কর্তৃক প্রদত্ত লাইসেন্স নবায়ন না করা, দৃশ্যমান স্থানে পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করা, চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ না রাখা এবং সাধারণ ও বিপজ্জনক চিকিৎসা বর্জ্য নির্ধারিত কালার কোড অনুযায়ী পৃথক বিনে সংরক্ষণ না করা। এই সকল অনিয়মের পরিপ্রেক্ষিতে ২টি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

 

এছাড়া জুলাই ও আগস্ট মাসে একই আইন ও বিধিমালার আওতায় সদর উপজেলায় আরও ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি মামলায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৮,০০০ (আটাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। বুধবার (০৯ সেপ্টেম্বর) সম্পন্ন করা অভিযানসহ মোট ৭টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ১,০৮,০০০ (এক লাখ আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

 

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথ ভাবে প্রতিপালন, রোগীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশসম্মত ভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর