1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৪৪

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: সারা দেশের সঙ্গে নওগাঁতেও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও পড়ুন 

আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

 

শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করার পর কর্মসূচির প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে অতিথিরা বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণের মাধ্যমে অভিযানের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, নওগাঁ পৌর সভার প্রশাসক টি,এম,এ, মোমিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

 

এসময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। তাই শুধু সরকারের উপর নির্ভরশীল না হয়ে যার যার বাড়ি এবং বসতির আশেপাশের জায়গাগুলো সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই আমরা সবাই ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো। মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই প্রধানমন্ত্রীর গৃহিত তিনমাসের কর্মসূচিকে শতভাগ সফল করতে সবাইকে এগিয়ে এসে যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।

 

একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন ও ৩টি পৌর সভা একই কর্মসূচি গ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অভিযানের সূচনা করে। এসময় প্রতিটি উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্কার-পরিচ্ছন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেন। এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর