1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

নবিতে যুক্ত হচ্ছে আরো নতুন দুটি বিষয়

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ও কম্পিউটার সায়েন্স নামে আরো দুটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ থেকেই এই দুটি নতুন বিষয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী।২০২৩সালে প্রতিষ্ঠার পর নওগাঁ বিশ্ববিদ্যালয় হিসাব বিভাগ ও আইনবিভাগ নামের দুটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু করে। ইতোমধ্যেই নতুন দুটি বিষয়ে পাঠদানের জন্য নতুন একাডেমিক ভবন প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। নওগাঁ বিশ^বিদ্যালয়ে নতুন করে দুটি গুরুত্বপূর্ণ বিষয় চালু হওয়ায় সরকারের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে নওগাঁবাসী। এছাড়া বর্তমান উপাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নওগাঁ বিশ্ববিদ্যালয় তার যাবতীয় কার্যক্রমে দ্রুত গতিতে সুনামের সঙ্গে এগিয়ে চলেছে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী জানান প্রতিটি বিষয়ে ৪০জন শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। নতুন দুটি বিষয়েও ৪০জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে তার পাখনা মেলছে। একটি পরিপূর্ণ, পরিচ্ছন্ন ও ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে দেশ ও দেশের বাহিরে পরিচিত করে তুলতে সর্বদাই নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মেধার ভিত্তিতে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নামক বড় একটি ক্যাম্পাসে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে। আগামীতে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চালু করার ক্ষেত্রে সব সময় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে।

 

তিনি আরো জানান বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন শহরের বাইপাস রোড সংলগ্ন বরুনকান্দি এলাকায় অবস্থিত হওয়ার কারণে শহরের যানজট ও কোলাহল থেকে মুক্ত একটি নিরিবিলি ও ছিমছাম পরিবেশে শিক্ষার্থীরা পাঠগ্রহণ করতে পারছে। বর্তমানে ভাড়া করা ভবনে নওগাঁ বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম চলমান রেখেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা ২৪ঘন্টা নিয়ন্ত্রন করা হচ্ছে। ক্যাম্পাসে ডাক বিভাগের কার্যক্রম চালু করা হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করার প্রয়াস অব্যাহত রাখা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাব ও ওয়াই ফাই সংযোগ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের মনোরম পরিবেশে বসে অধ্যয়ন করার জন্য গড়ে তোলা হয়েছে আধুনিক লাইব্রেরিও। অপরদিকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন আধুনিক ডিজিটাল লাইব্রেরীও রয়েছে বিশ্ববিদ্যালয়ে।

 

তিনি জানান ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে। নওগাঁর সকল সংসদ সদস্য, সুধীজন ও নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয় শুধু নওগাঁর নয় পুরো দেশের সম্পদ। উত্তরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র এলাকার নওগাঁ বিশ্ববিদ্যালয় এক সময় নতুন করে নওগাঁকে দেশসহ বিশ্বদরবারে তুলে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন বগুড়ার সন্তান উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছনাত আলী।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর